শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৩ পিএম, ২০২০-১১-২৭
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে কটূক্তি ও দেশের বিভিন্ন স্থানে দ্বীনি মাহফিল বন্ধের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত তাওহীদি জনতার মিছিলে লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ শুক্রবার ২৭শে নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও দাবী জানান।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, দীর্ঘ দিন যাবত তাওহিদী জনতা মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু শান্তিপূর্ণ এ প্রতিবাদকে কিছু ধর্ম জ্ঞানহীন রাজনৈতিক কর্মী ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তুমুল অপচেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে দেশজুড়ে ইসলামী নেতৃবৃন্দ বিশেষ করে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেবের বিভিন্ন মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে।
এহেন হীন অপচেষ্টার প্রতিবাদে আজ বাদ জুমা তাওহিদী জনতা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। অথচ এই মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে লাঠিচার্জ করে প্রায় ত্রিশ জনকে গ্রেফতার করেছে। যারা সবাই এদেশের মালিক (স্বাধীন নাগরিক) ও সাধারণ ধর্মপ্রাণ জনতা। আজ রাতের মধ্যে তাদের সবাইকে মুক্তি দিতে হবে।
সেই সঙ্গে দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে ভাস্কর্য নির্মাণ বন্ধ করতে হবে এবং দ্বীনি মাহফিলের অনুমতি দিতে হবে। ইসলামী নেতৃবৃন্দের নামে কটূক্তি ও বিষোদগার বন্ধ করতে হবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited