dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালী ইউপি'র উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:২৩ পিএম, ২০২৩-০৫-২৮

খুটাখালী ইউপি'র উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

 

সেলিম উদ্দীন,ঈদগাঁও।

"ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়ন পরিষদ সেবা গ্রহণ করুন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৭নং খুটাখালী  ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ আবদুর রহিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেট সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার শিক্ষক শাহাব উদ্দীন আরমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমিজিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মাস্টার বশির আহমদ হেলালী।

বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি ও সিডিডি এনজিও কর্মী ফেরদৌসি আক্তার জোতি। 

এ সময় খুটাখালী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাজেট সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব মোজাহের আহমদ। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি, ১২ লক্ষ ৬৩ হাজার ৩৪০ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৬ কোটি ১ লক্ষ ৪ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৮৮১ টাকা এবং উদ্বৃত্ত ৭০ হাজার ৪৫৯ টাকা।

এসময় ব্যবসায়ী মখছুদুল হক, মাস্টার শাহাব উদ্দীন, ইউপি মেম্বার ছলিম উল্লাহ, ডাঃ বোরহান উদ্দিন, আলহাজ্ব আবদুল আওয়াল, আলহাজ্ব ছৈয়দ হোছাইন, নাসির উদ্দীন, নুরুল আজিম সিদ্দিকী, নুরুল আজিম, জিশান শাহরিয়ার, নারী মেম্বার রাজিয়া সোলতানা, শরমিন সোলতানা লাুলু, পারভীন আক্তার, ইউনিয়নের  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, বিশিষ্ট জন, সুধীজন, গ্রাম পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত খসড়া বাজেটিতে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে চুড়ান্ত বাজেট হিসেবে অনুমোদনের জন্য পাশ করা হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর