শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:১০ এএম, ২০২২-০৭-০৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আলোচিত প্রতারক রেজাউল করিম বাবু ওরফে পঁচা বাবুকে গ্রেফতার করা হয়েছে। রোববার (০৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সেন্টু মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার, আসগার আলীর নেতৃত্বে একটি দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশে চাকরি ও ঠিকাদারি কাজ পাইয়ে দেয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার মানুষের প্রায় দশ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, প্রতারণা, চাঁদাবাজিসহ ৭টি মামলা চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা সহ বিভিন্ন আদালতে চলমান। সম্প্রতি রাজশাহীর বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এনআই এ্যাক্টের একটি মামলায় তার বিরুদ্ধে ৫ মাসের সাজা দিয়েছেন। টাঙ্গাইল বিজ্ঞ আদালত রেজাউল করিম বাবুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেন মির্জাপুর উপজেলার সেলিম খান নামে এক ব্যাক্তি। সেই মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে তার প্রতারনার শিকার ভুক্তভোগীরা সীমাহীন দূর্ভোগে পতিত হয়েছেন।
দৃশ্যমান কোন আয়ের উৎস না থাকলেও প্রতারনার মাধ্যমে সে বহু সম্পদের মালিক হয়েছে বলে জানা যায়। নাচোলে তার বহুতল বাসভবন, মার্কেট সহ অন্যান্য সম্পদ রয়েছে বলেও জানা যায় পুলিশ সুত্রে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১২৩৬৩৯৪৬
০৩.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited