dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মধুপুর বন বিভাগের বনায়ণকৃত ভূমি দখল করে লেবুর বাগান

দৈনিক অনুসন্ধান    |    ১০:০০ পিএম, ২০২২-০৯-০২

মধুপুর বন বিভাগের বনায়ণকৃত ভূমি দখল করে লেবুর বাগান

 

মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়নের সাইনামারী ঝিগাতলা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে লেবুর বাগান করেছে একটি প্রভাবশালী মহল।
জানা যায়, প্রায় শত বিঘা বনায়নকৃত জমি দখল করে লেবুর বাগান করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে কতিপয় প্রভাবশালী লোকজন। বর্তমানে সিএফডব্লিওর জাহাঙ্গীর আলম স্থানীয়দের সহায়তায় উক্ত জমি দখলমুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন। সিএফডব্লিও জাহাঙ্গীর আলম জানান, বনায়ণ ধংস করে আমরা কাউকে বন বিভাগের জমি জবরদখল করতে দিবো না। সরকার আমাদের বন রক্ষার দায়িত্ব দিয়েছেন, আমরা স্থানীয়দের সহায়তা নিয়ে ভূমিদস্যুদের এই মধুপুর বন থেকে বিতারিত করবো। তিনি জানান, দীর্ঘদিন যাবত এক প্রভাবশালী ব্যাক্তি ঝিগাতলার প্রায় একশো বিঘা বনায়ণ ভূমি জবরদখল করে লেবুর বাগান করে আসছেন, বিষয়টি আমাদের নজরে আসলে আমি এবং সিএফডব্লির অন্যান্য সদস্যগনকে সঙ্গে নিয়ে উক্ত জমি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই এই দখলকৃত জমি উদ্ধার করে বন বিভাগের আওতায় এনে সামাজিক বনায়ণ গড়ে তুলবো। স্থানীয় আঃ বাছেদ বলেন, দখলকৃত এই জমিতে বন বিভাগের লাগানো একাশিসহ বিভিন্ন প্রকার গাছ লাগানো ছিলো, সেই গাছ কেটে এই জমিতে লেবু বাগান করা হয়েছে। আমরা এলাকাবাসী চাই এই জমি আবারও বনায়ণ হউক। সিএফডব্লিও এর সদস্যগন জানান, এ ব্যাপারে বন বিভাগ আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছেন। দোখলা বিট কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বন বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রভাবশালী কিছু লোকজন জবরদখল করে বনের গাছ কেটে বিভিন্ন ফসলাদী আবাদ করছেন। আমরা সেই সকল জমি অবমুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, শুধু সিএফডব্লিও নয়  সরকারী জায়গা যে কেও দখলমুক্ত করতে পারেন এ ব্যাপারে সব ধরনের সার্বিক সহায়তা আমরা বন বিভাগ থেকে করবো।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর