dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


লামা উপজেলার রূপসীপাড়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে বিষপানে আত্মহত্যা

দৈনিক অনুসন্ধান    |    ০৩:২৩ পিএম, ২০২১-০৫-২১

লামা উপজেলার রূপসীপাড়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে বিষপানে আত্মহত্যা

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান জেলা লামা উপজেলা,রূপসীপাড়া ইউনিয়নে আয়েশা আক্তার (১৮) নামে এক যুবতি বিষপান করেছে। তাকে লামা হাসপাতালে ভর্তি করে তার পরিবার । আজ শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে এই বিষপানের ঘটনা ঘটে।


আয়েশা আক্তার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  তরিকুল ইসলামের মেয়ে।

সকাল ১০টা ৩০ মিনিটে রোগীর বাবা-মা ও এলাকার লোকজন  তাকে লামা হাসপাতালে ভর্তি করে। লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, বিষপান করা যুবতি আয়েশাকে ওয়াস করে আন্তঃবিভাগে ভর্তি দেয়া হয়েছে। সে আমাদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। তবে বিষ খাওয়া রোগী ৭২ ঘন্টার আগে শংকা মুক্ত নয়।

মেয়ের বাবা তরিকুল ইসলাম বলেন, টিয়ারঝিরি মুখ এলাকার জনৈক সেলিম পিসির ছেলে মিজানুর রহমান (২০) এর সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা কিছুদিন আগে জানতে পারি। তাদের মধ্যে ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্ক আছে। গত কয়েক মাসের মধ্যে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে আমার মেয়ের জন্য ৫টি বিয়ের প্রস্তাব আসে। তখন ছেলেটি আমার মেয়ে অন্যত্র বিয়ে দিলে বিষ খাবে বলে হুমকি দেয় এবং তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় হুমকি ধমকি দিয়ে বিয়ে গুলো ভাঙ্গা দেয়।

তিনি আরো বলেন, গত মঙ্গলবার (১৮ মে) মিজানুর রহমান আমার মেয়ে জানায় সে তাকে বিয়ে করবে না। সে অন্যত্র বিয়ে করবে। এমন কথা শুনে আমার মেয়ে ভেঙ্গে পড়ে। মানসিক অশান্তি থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সে আমাদের সবার অজান্তে বিষপান করে। জানতে পেরে আমরা তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসি।

মেয়ের মামা মোঃ সাহেদুল বলেন, সেলিম পিসির ছেলে মিজানুর রহমান আমার ভাগ্নির নামে ফেইসবুকে নানা আজেবাজে কথা লিখে। সেই অপমানে ও প্রেমের স্বীকৃতি না পেয়ে সে বিষপান করেছে। মেয়ের অবস্থা আশংকাজনক। তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করে ডাক্তার। আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় রিস্কবন্ড দিয়ে রোগী লামা হাসপাতালে রেখেছি।

বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুই পক্ষ নিয়ে বসার কথা ছিল। তার আগেই মেয়েটি বিষপান করে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর