শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩০ পিএম, ২০২৫-০৮-২৪
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অপহরণের পর পিটিয়ে এবং এক পর্যায়ে গুলি করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবকের নাম তোফাইল।
রবিবার ভোরে কালারমারছড়া বাজারসংলগ্ন কাউল্যার ব্রিজের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটদোনা এলাকায় মৌসুমী চিংড়ির ঘের দেখাশোনা করছিলেন তোফাইল ও তার সহযোগীরা। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত সেখানে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়।
পরবর্তীতে স্বজন ও গ্রামবাসী খোঁজাখুঁজি শুরু করলে ভোরের দিকে কাউল্যার ব্রিজের কাছে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহতের শরীরে গুলির চিহ্ন ও নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হঠাৎ এ হত্যাকাণ্ডে গ্রামজুড়ে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসী এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited