dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


পানিবন্দি তিস্তা ও ধরলাপাড়ের প্রায় ৯০ গ্রামের মানুষ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৯:৫৪ এএম, ২০২০-০৭-২৩

পানিবন্দি তিস্তা ও ধরলাপাড়ের প্রায় ৯০ গ্রামের মানুষ

ধরলা ও তিস্তা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারত থেকে আসা পানিতে লালমনিরহাট এলাকা এ নিয়ে ৩য় দফায় বন্যায় কবলিত হয়েছে।

ফলে, লালমনিরহাটের ৫টি উপজেলার তিস্তা ও ধরলাপাড়ের ১৫টি ইউনিয়নের ৯০ গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

আজ বুধবার লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা থেকে লালমনিরহাট সদর উপজেলার শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদী বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারত থেকে পানি আসা অব্যাহত থাকায় জেলার প্রধান দুই নদী তিস্তা ও ধরলাসহ ১০টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।’

লালমনিরহাট সদর উপজেলা মোগলহাট ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী চর ফলিমারী এলাকার বানভাসি জামিনা বেগম (৬০) বলেন, ‘ধরলা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে বাড়িতে এক গলা পানি উঠেছে। পানির স্রোতে তিনটি ঘরের মধ্যে একটি ঘর ভেসে গেছে। দুটি ঘর কোন রকমে রক্ষা করে নৌকায় নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। বানের পানিতে ভেসে গেছে কিছু হাঁস-মুরগী।’

একই চরের বানভাসি রাশেদা বেগম (৪২) জানান, তারা আবারো বন্যার কবলে পড়েছেন। ঘর-বাড়ি ছেড়ে স্থানীয় একটি বাজারে উঠেছেন। চর ফলিমারী এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র না থাকায় বন্যায় তাদের অনেক কষ্ট পোহাতে হয়। ঘরের জিনিসপত্র, গরু-ছাগল কোনরকমে নিয়ে এসেছেন কিন্তু ঘরগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ, ধরলা নদীর পানি প্রবল স্রোতে বইছে।

চর ফলিমারীর বানভাসি চান্টু মিয়া (৪৮) জানান, তাদের এখানে কোনো সরকারি রাস্তা নেই, পানি উন্নয়নের বাঁধ ও বন্যা আশ্রয় কেন্দ্রও নেই। আছে শুধু একটি উঁচু একটি বাজার। বাজারে বানভাসিরা আশ্রয় নিলেও সেখানেও সন্ধ্যার পর পানি উঠতে শুরু করেছে। রাতের বেলা ফলিমারী চরের পানিবন্দি মানুষের কী অবস্থা হবে শুধু আল্লাহ ছাড়া কেউ জানেন না।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম ভুট্টু বলেন, ‘চর ফলিমারী এলাকায় তিনশ পরিবার বাস করে। আজ বিকেল থেকে সবগুলো বাড়িতে কোমর থেকে গলা পর্যন্ত বন্যার পানি উঠেছে। নৌকা দিয়ে পানিবন্দি কিছু মানুষকে নিরাপদে আনা গেলেও এখনো অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। ধরলা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা আছে।’

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর