dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৫ পিএম, ২০২৩-০৮-২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

২০০৪ সালে ২১আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) বিকাল ৫ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (টুটুল খাঁন), সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আওয়াল গনি জোহা, শিবগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, শিক্ষক ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম ২১আগস্টে শহীদদের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। সেদিন আওয়ামীলীগকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে যাবো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো এটাই আমাদের প্রত্যয়।

স্মরণ সভা শেষে ২০০৪ সালে ২১আগস্টে নিহত শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর