শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:২০ পিএম, ২০২২-১০-২২
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের বাবা আব্দুল খালেক।
বৃহস্পতিবার (২০অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর টার্গেট বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে তানভীরের বাবা আব্দুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাওয়ার পথে বাড়ির কাছেই মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে এসে ছেলে তানভীর হাসান মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে মৌমাছির ঝাঁক তার ওপরেও আক্রমণ চালায়। সে খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো শরীরে পালাক্রমে মৌমাছি কামড়াতে থাকে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তানভীর দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। মৌমাছির দলও তার শরীরে দফায় দফায় কামড়াতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
তানভীর সরকারি সা’দত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেছেন। গত ১৩ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited