শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:১০ পিএম, ২০২২-০৯-১৬
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি
...........
১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ডের আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এর কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি'র রুহের মাগফিরাত কামনায় আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন মন্টুর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব হাজী মোহাম্মদ শফিকুল আলম, নুর আহম্মদিয়া জামে মসজিদের খতিব জনাব মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কাশেম সওদাগর, বিশিষ্ট সমাজ সেবক জনাব নুরুল আলম কোম্পানিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মরহুম শেখ সাজেদা চৌধুরীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আত্মমানবতার সেবায় দরিদ্র মানুষের পাশে থাকতে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited