dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


নিউইয়র্কে 'অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের' যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩০ পিএম, ২০২৩-০৭-২২

নিউইয়র্কে 'অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের' যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে। "অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম (এবিএসএফ)" নামকরণে এর আত্মপ্রকাশ করা হয়েছে।

শুক্রবার  (২১ শে জুলাই ) সন্ধ্যায় নিউ ইয়র্ক ব্রুকলিনের স্থানীয় একটি হলরুমে সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটিতে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শহীদ উল্ল্যাহ কাইছারকে  আহ্বায়ক এবং এস এ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপিকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংবাদিক ও কলামিস্ট আম্বিয়া বেগম, এটিএন বাংলার সাবেক সাংবাদিক আলমগীর কবিরকে কোষাধ্যক্ষ, কার্যনির্বাহী কমিটির সদস্য মিলেনিয়াম টিভির প্রফেসর সৈয়দ আজাদ, জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আউয়াল চৌধুরীডসহ মোট ৭  সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষিত করা হয়।

আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে নব্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাভলু আনসারি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে নিউ ইয়র্কে একাধিক কমিটি থাকলেও অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম একটি ভিন্নমাত্রা ও কার্যকরী কমিটি হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করবে। যুক্তরাষ্ট্রের কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করবে। 

তিনি বলেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের প্রবাসী সাংবাদিকদের নানা ধরনের প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়। পৃথিবীর উন্নততম ব্যস্তময় শহরে সংক্রান্ত কাজের ক্ষেত্রে তথ্য সংগ্রহে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এসব বিষয় বিবেচনা করে অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত সংগঠনের সচিব এস এ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপি বলেন, আমাদের দীর্ঘদিনের চিন্তার ফসল হিসেবে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হল। এ প্ল্যাটফর্মের মাধ্যমে সকল সদস্যের কল্যাণে কাজ করা হবে। সংগঠনের স্থায়ী প্ল্যাটফর্ম তৈরিতে একটি গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা হবে। সেটি চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে পেশাজীবী এ সংগঠনটির সুনাম আকাশ চূড়ায় দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কে অবস্থিত বাংলাভিশন টিভির সাবেক সাংবাদিক কামরুল হাসান, বিজনেস পোস্টের শাহিন হাওলাদার, সাংবাদিক জসীমউদ্দীন, শামসুদ্দিন আজাদ, আজিম উদ্দিন অভি, শহীদ উল্লাহ কায়সার, লাভলু আনসার, সৈয়দ জহির উদ্দিন আজাদ, মোঃ জাফর উল্লাহ প্রমুখ।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর