dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শা্হ নেয়ামতুল্লাহ কলেজের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ১১:৫৪ এএম, ২০২২-০৮-১০

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শা্হ নেয়ামতুল্লাহ কলেজের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

  

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ। বিখ্যাত ধর্মপ্রচারক শাহ্ নেয়ামতুল্লাহর নামে ১৯৭৯ সালে জেলা শহরের প্রাণকেন্দ্র বিশ্ব রোড মোড়ে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে লেখাপড়ায় সুনাম ধরে রেখেছে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক সময়ে এসে গভর্নিং বডি ও শিক্ষকদের দ্বন্দ্বে নানামুখী কালিমা লেগেছে কলেজটিতে। কলেজ গভর্নিং বডির (জিবি) সভাপতি মো. সাইদুর রহমানের বিরুদ্ধে অযাচিত খবরদারিসহ কলেজ পরিচালনা নিয়ে শিক্ষকদের অভিযোগের অন্ত নেই। কলেজটির শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে সভাপতির বিরুদ্ধে অভিযোগের যে ফিরিস্তি শোনা গেল, তা রীতিমতো বিস্ময়কর। তবে সভাপতির দাবি দীর্ঘদিন থেকে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অনিয়মের মধ্যদিয়ে চলছে। তিনি সভাপতির দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটিকে নিয়মানুযায়ী পরিচালনার চেষ্টা করছেন। এতে শিক্ষকরাই বাধা হয়ে দাঁড়িয়েছেন।
এ শিক্ষাপ্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি সব মহলে বেশ আলোচিত। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা গভর্নিং বডির সভাপতি ও শিক্ষকদের চলমান দ্বন্দ্ব অবসানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। এদিকে নিয়ম লঙ্ঘন করে অব্যাহতি দেয়ার অভিযোগ এনে আদালতে গেছেন অধ্যক্ষ।

শিক্ষকদের অভিযোগ কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিয়ম ভেঙে নিজের ইচ্ছামতো কর্তৃত্ব চালাচ্ছেন। নিজের মতের সঙ্গে না মিললেই শিক্ষকদের চাকরি খেয়ে নেয়ার হুমকি দেন। এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির অন্য সদস্যরা চুপচাপ। গভর্নিং বডির সভাপতি সাইদুর রহমানের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠানটির শিক্ষকদের অতিষ্ঠ করে তুলেছেন। এমনকি আন্দোলন করে বেতন-বোনাস নিতে হয়েছে তাদের।
গভর্নিং বডির সভাপতির অবাধ ক্ষমতা বেতনও তার হাতে উল্লেখ করে নিজেদের নাম প্রকাশ না করার শর্তে শিক্ষকরা বলছেন সাইদুর রহমান পরিচালনা পর্ষদে এসেই ‘অবাধ ক্ষমতা’ ব্যবহার করে এ প্রতিষ্ঠানটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করছেন। শিক্ষকদের সঙ্গে কর্মচারীর মতো আচরণ করেন এবং নানা ধরনের ভয়ভীতি দেখান। এসব কারণে শিক্ষা ব্যবস্থায় মারাত্মক ধস নেমেছে এ কলেজে। ব্যবস্থাপনা কমিটির শিক্ষকদের মধ্যে কোন্দলসহ বিভিন্ন কারণে কলেজটিতে দেখা দিয়েছে চরম বিপর্যয় ও বিশৃঙ্খলা। কলেজের অনার্স বিভাগের নন-এমপিওভুক্ত ২৫ শিক্ষক ও ১১ জন কর্মচারীর বেতন-ভাতা নিয়ে চলছে টালবাহানা।
জানা গেছে, ২৪শে জুলাই কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকিকুল ইসলামকে অব্যাহতি দিয়ে উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন গভর্নিং বডির সভাপতি। ২৫ তারিখেই তাকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। তবে কেন তাকে অব্যাহতি দেয়া হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নিয়ম লঙ্ঘন করে তাকে অব্যাহতি দেয়ায় আদালতে মামলা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাকিকুল ইসলাম। এ মামলায় গভর্নিং বডির সভাপতিসহ ৬ জনকে সমন দিয়েছেন আদালত।
এর আগে ২০২১ সালের নভেম্বরে কলেজের অধ্যক্ষ, ল্যাব সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। নিয়োগ নিয়ে গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে রয়েছে নিয়োগ-বাণিজ্যের গুঞ্জনও। তবে ডিকেন আলী নামে স্থানীয় এক ব্যক্তির করা মামলায় আদালতের নির্দেশে স্থগিত রয়েছে নিয়োগ প্রক্রিয়া। 
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকিকুল ইসলাম বলেন, ২৪শে জুলাই আমাকে অব্যাহতি দিয়ে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়ে চিঠি দেয়া হয় এবং ২৫শে জুলাই দায়িত্ব হস্তান্তর করতে বলেন। গভর্নিং বডি নিয়ম লঙ্ঘন করে আমাকে অব্যাহতি দিতে চাইছেন। তবে শিক্ষকরা চাইছেন আমি যেন দায়িত্ব হস্তান্তর না করি। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অনিয়মের মধ্যদিয়ে চলছে। গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটিকে নিয়মানুযায়ী পরিচালনার চেষ্টা করছি। এতে শিক্ষকরাই বাধা হয়ে দাঁড়িয়েছেন। তবে আমরা চেষ্টা করছি কলেজটিকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৯.০৮.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর