শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১০ পিএম, ২০২৩-০৯-১৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু অবসরগ্রহণ করায় ড. তরু অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।
ড. তরু ১৯৬৭ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম। তিনি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বাংলায় সম্মান, ১৯৯৪ সালে মাস্টার্স, ১৯৯৯ সালে এমফিল ও ২০০২ সালে পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি নবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজে কিছুকাল শিক্ষকতা করার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ২০০৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ ১৬ বছর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২১ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি উক্ত কলেজের অধ্যক্ষ পদে পদায়ন লাভ করেন। গত ২৫ মে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited