শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:২৬ পিএম, ২০২২-১২-০৮
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর কলেজ খেলার মাঠে উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কলেজ রোভার স্কাউটের ৮ম বার্ষিক মহা তাবু বাস। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্প ফায়ারিং ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের এই তাবু বাস।
বুধবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত থেকে তাবু বাসের সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার-কমিশনার আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার-স্কাউট এর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার-স্কাউটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন সকল বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
৩ দিনের এই তাবুবাসে স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম, দূর্ণীতি মুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচী পালন করেন। তারা স্কাউটের প্রতিষ্ঠাতা স্যার ব্যাডেন পাওলের পথ অনুসরণের আহবান জানান।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল থেকে এ মহাতাবু জলসা শুরু হয়। তাবুবাসের সার্বিক তত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র রোভার মেট শহিদুল ইসলাম, রোভার মেট মোঃ জোবায়ের, তারেক মনোয়ার, সানোয়ার খাঁন, আবু রায়হান রক্তিম, মুনতাসীর বিল্লাহ প্রমূখ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited