শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৮ পিএম, ২০২৫-০৭-২৪
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ
লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। লামার মিরিঞ্জা ভ্যালী "ডেঞ্জার হিল রিসোর্ট" এর ১২নং কটেজে বুধবার (২৩ জুলাই ২০২৫ইং) রাতের কোন এক সময় এঘটনা ঘটে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুনামাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেট এর দরজার উপরের রিলিংয়ে ঝুলন্ত লাশ ফাঁস থেকে নামাই। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানতে পারি।
নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ডাকঘর- শুভাঢ্যা (১৩১০) কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের বাসা-৩৬ ব্লক বি এর আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।
ডেঞ্জার হিল রিসোর্টের আরেক মালিক সাদ্দাম হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন। আজ বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মোঃ রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা বেড়ার কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানাজার আব্দুর রাজ্জাক সুমন কে অবহিত করল, মালিকপক্ষ পুলিশকে অবহিত করা হয়।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited