শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৬ এএম, ২০২০-০৭-৩০
গাজীপুরের শ্রীপুরে গ্রামের রাস্তায় কাদায় আটকে যাওয়া একটি ট্রাক থেকে চুরি হওয়া চারটি গরু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শ্রীপুরের গোদারচালা পাঠানটেক এলাকা থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে এবং চুরি যাওয়া গরু মালিকের কাছে হস্তান্তর করে। তবে চুরির ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত চারটি গরু গোদারচালার পার্শ্ববর্তী কালমেঘারচালা গ্রামের কৃষক মোস্তফা কামাল ও মতিউর রহমান এর বলে জানান তিনি।
তিনি বলেন, পরিত্যক্ত ট্রাকটিতে কোনও ডিজিটাল নম্বর প্লেট ছিল না। তবে, ট্রাকটি ময়মনসিংহ বিভাগীয় এলাকার বলে ধারণা করা হচ্ছে।
গরুর মালিক মোস্তফা কামাল ও মতিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে তাদের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। ভোরের দিকে গোয়ালঘরের দরজা খোলা দেখে গরু চুরির বিষয়টি তারা নিশ্চিত হন। এর মধ্যে একটি গরু স্থানীয় তেলিহাটী ঈদগাহ মাঠে পাওয়া যায়।
পরে, গরু চুরির খবর আশপাশের এলাকায় জানিয়ে দেওয়া হয়, যোগ করেন তারা।
স্থানীয়রা জানান, গোদারচালা পাঠানটেক এলাকার কর্দমাক্ত রাস্তায় আটকে পড়া একটি ট্রাকে চারটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited