শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১৩ পিএম, ২০২৩-০৭-০৪
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় , আলোচনা সভায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন এই অরাজনৈতিক সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটির
নেতৃবৃন্দকে কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়
অংশগ্রহণ করায় ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফারাহ দিবা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ অস্ট্রিয়ান কালচারাল একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় রক ব্যান্ড আর্ক ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। আর্ক ব্যান্ডের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন হাসান ও তার দল। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আর্ক ব্যান্ডের প্রতিষ্ঠার পর এটাই ছিল তাদের প্রথম
অস্ট্রিয়া সফর। সুরের মুর্ছনায় মাতিয়ে তুললেন আর্কের হাসান । সে সময় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা মেতে উঠেন আনন্দে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited