শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৪৮ পিএম, ২০২২-০৯-০৯
মোঃহাসানুজ্জামান সন্দ্বীপি
সন্দ্বীপে বিদ্যুতাড়িত হয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১জন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ৮সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় কালাপানিয়া ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের মধ্যবর্তী সেরাজুল মাওলা চৌধুরী সড়কের পার্শ্বে বিদ্যুতাড়িত হয় ৪নং ওয়ার্ড বাসিন্দা মোবাশ্বেরের মেয়ের ঘরে নাতনী। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । স্থানীয় বাসিন্দা জনৈক সেলিম তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হন। উন্নত চিকিৎসার জন্যে তাকে চট্টগ্রাম নেয়া হয়েছে । স্থানীয়রা অভিযোগ করেন, একটি বিদ্যুতের খূুঁটি হেলে গিয়ে পুকুরে পড়ে দুর্ঘটনা সৃষ্টি করে।দায়িত্বশীল বিদ্যুৎকর্মীকে বলা হলেও সময়মতো ব্যবস্থা না নেয়ায় কারণে এমন দুর্ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজি টিটু বলেন, 'লাইনম্যান বিকাশকে বিষয়টি অবহিত করি। এবং বলি যাতে দ্রুত এটি সংস্কার করে'।
তিনি আরও বলেন, 'খুঁটি হেলে পড়ার পর যদি এটি ঠিক করা হতো তাহলে হয়তো আজ এই শিশুটি মৃত্যুবরণ করতো না। এটি বিদ্যুৎ বিভাগের উদাসিনতার কারণে হয়েছে। তারা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না'।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited