শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৪৭ পিএম, ২০২৩-০১-২৩
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) গত রবিবার দুপুরে পরিদর্শন করেছেন ইউএসএআইডি'র একটি উচ্চ পর্যায়ের দল।
এসময় তারা ইউএসএআইডি'র অর্থায়নে এবং
নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন ইকো লাইফের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।
ড. নছরুল্লাহ মোহাম্মদ খান, পরিচালক, ইকোনমিক গ্রোথ অফিস, ইউএসএআইডি'র নেতৃত্বে এই দলটিতে হেলেন মোজার, মেগান স্মিথ ইউএসএআইডি, ওয়াশিংটন, শাহাদাত হেসেন শাকিল, এন্টনি মুকিম এবং আকলিমা আক্তার সাথে ছিলেন।
এদিন দলটি কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যান এবং মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের বন নির্ভর জনগোষ্টির সাথে চলমান ইকো লাইফ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় ইউএসএআইডি'র দলের সাথে নেকম এর নির্বাহী পরিচালক ড. এস এম মনজুরুল হান্নান খান (অবঃ অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক আবদুল মান্নান, উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম,
ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপেন চন্দ্র দাশ, নেকম সাইট অফিসার সিরাজুম মনির, আবু জাফর মোহাম্মদ সেলিম ফারুক, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা আলাউদ্দীন, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি শফিকুর রহমান,রাজিয়া সোলতানা, ট্রেজারার আকতার কামাল ও সাংবাদিক সেলিম উদ্দীন উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের সুবিধাভোগীরা এসময় ইকো লাইফ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের উপকারিতা তুলে ধরে তাদের গৃহীত কার্যক্রমসমূহ ব্যাখ্যা করেন।
ইউএসএআইডি দলটি এসময় প্রকল্পের পরিবেশ সংরক্ষণ, বিপন্ন প্রাণি এবং উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, বিকল্প জীবিকায়ন, বিকল্প জ্বালানী, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় অংশীদারদের সক্ষমতা বৃদ্ধির সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রকল্পের সুবিধাভোগীদের সাথে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited