dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দৈনিক অনুসন্ধান    |    ০৯:১৮ এএম, ২০২২-০৯-০৮

চাঁপাইনবাবগঞ্জে শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

শিশুদের রং-তুলির আঁচড়ে সেজেছে প্রতিটি ক্যানভাস। তারা সেসব চিত্রপটে এঁকেছে ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা অধ্যায়। সেই সুবাদে জাতির নানা অভিব্যক্তিতে মূর্ত হয়েছে জাতির পিতার প্রতিকৃতিসমূহ। এছাড়াও ক্যানভাসে মুক্তিযুদ্ধসহ বাংলার বৈচিত্র্যময় প্রকৃতিকে মেলে ধরেছে সোনামণিরা।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় চিত্রিত হয় এসব ছবি। ছবিগুলো এঁকেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অপরদিকে রচনা প্রতিযোগিতায় মনের গহীন থেকে লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা অধ্যায়। এ যেনো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর কষ্টের নতুনদের অভিব্যক্তি।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার মনোয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইমদাদুল হক মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগার সহকারী পরিচালক মো. মাসুদ রানা। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার (খ) গ্রুপে হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার আলো রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের চৌহদ্দিটোলা মহল্লার মোঃ আব্দুল আউয়াল ও নুর মহলের কন্যা। কামরুন্নাহারের বাবা আব্দুল আউয়াল ও মা নুর মহল এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটিকে সাধুবাদ জানান। এবং কন্যার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
#০১৭১২৩৬৩৯৪৬#
০৭.০৯.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর