শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৮ পিএম, ২০২৩-১১-১১
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলায় গৃহবধূ গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ মামলার অন্যতম পলাতক আসামি রফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ নভেম্বর) বিকেলে খুলনা র্যাব -৬ এর মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রফিকুল মোংলা পৌর শহরের মোর্শেদ সড়কের আব্দুল মান্নান মাস্টারের ছেলে।
মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয় যে, গত ২৮ জুন দিবাগত রাতে ধর্ষণের শিকার মহিলা বাসায় সেলাইয়ের কাজ করছিল। হঠাৎ রফিকুল ও তার কয়েকজন সহযোগী বাসায় প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগে আসামিরা তাকে মারপিট করে পাশের রুমে নিয়ে গণধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানাইলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা।
র্যাব আরো জানায়, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র্যাব-৭ এর সহয়তায় শুক্রবার রাতে চট্টগ্রামের কসাই গলি এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে রফিকুল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited