dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নিরপেক্ষ সরকারের দাবিতে রামপালে বিএনপি নেতা লায়ন ফরিদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৪ পিএম, ২০২৩-০৪-০৮

নিরপেক্ষ সরকারের দাবিতে রামপালে বিএনপি নেতা লায়ন ফরিদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি


কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে বাগেরহাটের রামপালে পালিত হয়েছে অবস্থান কর্মসূচি। কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রামপাল উপজেলায় অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্র থেকেই লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে মনোনীত ও নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় রামপাল উপজেলার গৌরম্ভা বাজার সংলগ্ন রাস্তায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি পালনকালে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আজকের অবস্থান কর্মসূচি বানচাল করার জন্য গতরাতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ দুই বিএনপি নেতা মোস্তফা কামাল হালিম পাটোয়ারী ও কাজী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়লা বিএনপি অফিস পুলিশ ঘিরে রাখায় স্থান পরিবর্তন করে গৌরম্ভা বাজার সংলগ্ন সড়কে প্রোগ্রাম করেছি। ১১ এপ্রিল ইউনিয়ন পর্যায়ের কর্মসূচী সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তিনি। একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজিবুর রহমান জোয়ারদার, আমিরুল ইসলাম কুটি, আব্বাস আলী হাওলাদার, আব্দুল্লাহ আল আজমির, কাজী ওজিয়ার রহমান, মোল্লা তরিকুল ইসলাম শোভন, মাহফুজুর রহমান সিক সরদার, মোহাম্মদ জাফর ইকবাল, বাবলা প্রমূখ

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর