dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সুনামগঞ্জে ম্যুরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বঙ্গবন্ধুর ছবি না দিয়ে অবৈধভাবে এমপি ও চেয়ারম্যানের ছবি

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫৬ এএম, ২০২২-১১-০৩

সুনামগঞ্জে ম্যুরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বঙ্গবন্ধুর ছবি না দিয়ে অবৈধভাবে এমপি ও চেয়ারম্যানের ছবি

 

ফয়সাল আজম অপু, সুনামগঞ্জ থেকে ফিরেঃ

সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি টাকায় নির্মিত ১০ লাখ টাকার ম্যুরাল ডিজাইন মোতাবেক হয়নি। ম্যুরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি থাকার কথা থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না দিয়ে অবৈধভাবে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছবি সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা ওঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেছেন, ম্যুরালটি ভেঙে ডিজাইন মোতাবেক করা হবে।

ধর্মপাশা উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান এই বছরের ২৩ জুনে দেওয়া চিঠিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ধর্মপাশার মেসার্স রানা ট্রেডার্সকে নয় লাখ ৯৯ হাজার সাতশ ২৪ টাকা চুক্তিমূল্যে ত্রিশ দিনের মধ্যে মধ্যনগর ব্রিজ সংলগ্ন স্থানে ম্যুরাল নির্মাণ কাজের কার্যাদেশ দেন। ওই ম্যুরালের ডিজাইনে একপাশে বঙ্গবন্ধু ও আরেকপাশে কেবল শেখ হাসিনার ছবি রয়েছে। সেখানে কোন অনুমতি ছাড়াই সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) ওই এলাকা থেকে ডিজাইন ব্যত্যয়ের ছবি তুলে একাধিক গণমাধ্যমকর্মীর কাছে অসঙ্গতির এমন ছবি পাঠান স্থানীয়রা।
ঠিকাদারী প্রতিষ্ঠান রানা ট্রেডার্সের পরিচালক মো. ইজাজুর রহমান রানার কাছে ডিজাইন পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কাজটি করিনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব আমার লাইসেন্সটি নিয়ে চুন্নু মিয়া নামের ধর্মপাশার একজনকে দিয়ে কাজটি করিয়েছেন।

চুন্ন মিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে ম্যুরালের ডিজাইন পরিবর্তন হয়েছে। নেত্রকোণার আরও অনেক উপজেলায় এভাবে করা হয়েছে।
এই বিষয়ে কথা বলার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের কাছে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা যায় নি। সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনও ফোন রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান জানালেন, এই বিষয়টি তিনি জানেন না। এভাবে সরকারি টাকায় নির্মিত ডিজাইনের পরিবর্তন করা যায় না। এটি এডিপির বরাদ্দে প্রায় ১০ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে। এই ডিজাইন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা। এটি পরিবর্তন করতে হলে উপজেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিজাইন পরিবর্তনের অনুমোদনের জন্য লিখতে হবে। 

ওখান থেকে অনুমতি পাওয়া গেলেই কেবল ডিজাইন পরিবর্তন করা যায়। আমি গতকাল বুধবার ঠিকাদারকে ডিজাইন মোতাবেক ম্যুরাল নির্মাণ করে দেবার জন্য চিঠি পাঠানো হয়েছে।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর