শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৯ পিএম, ২০২০-০৮-২৮
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মৎস্যচাষি শাহীন আলম পলাতক রয়েছেন। ২৮ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে।
বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।
জানা গেছে, তুলাশন গ্রামে সোয়া দুই একর জায়গায় বিরোধপূর্ণ একটি পুকুরে মাছ চাষ করেন একই গ্রামের শাহিন আলম। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানি কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে ধাক্কা খেয়ে তারা পুকুর পাড়ে পড়ে যায়।
দুই শিশুর পড়ে যাওয়া দেখে মোফাজ্জল হোসেন কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরপরই পুকুরের মালিক শাহিন আলম বাড়ি থেকে পালিয়ে যান।
নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শাহিন আলম পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited