dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ এক জনকে আটক করেছে ৫৯ বিজিবি

দৈনিক অনুসন্ধান    |    ০১:১৩ পিএম, ২০২৩-১১-১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ এক জনকে আটক করেছে ৫৯ বিজিবি

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

বিজিবি মহাপরিচালকের নির্দেশক্রমে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সীমান্তে অস্ত্র চোরাচালানের ব্যাপারে সজাগ রয়েছে এবং বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে যাচ্ছে। মহাপরিচালকের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ নভেম্বর (মঙ্গলবার) ২০২৩ তারিখ আনুমানিক রাত ৭ টা হতে ৯ টার মধ্যে ৫৯ বিজিবি’র তেলকুপি বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থান দিয়ে অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমান গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের হাবিলদার ফিরোজ হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। অতঃপর আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে ০১জন লোক পায়ে হেটে কয়লাদিয়াড় গ্রামে যাওয়ার পথে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে টহল দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হলো জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি-লম্বাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ মাহাবুব আলী (৩৫)। উল্লেখ্য তার দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে: শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

তথ্য সুত্রে জানা যায়, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১১ মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায়, অভিযান পরিচালনা করে ১০ জন আসামীসহ ১৩টি দেশী/বিদেশী পিস্তল, ৮০ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর