dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবারো হচ্ছে না জেএসসি এবং জেডিসি পরীক্ষা

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫২ এএম, ২০২১-১১-১২

এবারো হচ্ছে না জেএসসি এবং জেডিসি পরীক্ষা

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হবে না। এ স্তরের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
মঙ্গলবার (৯ নভেম্বর) আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে। ২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে প্রস্তুত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়া হবে।

এজন্য আগামী ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এর আগে, করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলতি বছর (২০২১) প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রিলেটেড নিউজ

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষ...বিস্তারিত

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):   আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবী...বিস্তারিত

নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত

করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত

সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত

সর্বশেষ খবর