শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৬ এএম, ২০২২-০৮-২২
মু. মুবিনুল হক মুবিন নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল করিম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, বান্দারবান জেলাপরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগ নেতা ডা.সিরাজ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল,ছাত্রলীগের সাবেক সভাপতি চুচুমং মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দু সাত্তার,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আকতার রুনা,কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ইরফান মাহাবুব রায়হান প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিকলীগের সভাপতি জহির আহমদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম, সাধারণ সম্পাদক প্রুমারী মার্মা,
উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম আজাদ,কলেজ ছাত্রলীগের সভাপতি মো.সেলিম, সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার, ছাত্রলীগের সদর ইউনিয়নের সভাপতি ফয়সাল আজাদসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বক্তব্য বলেন, বিভীষিকাময় ২১শে আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ প্রেরক
মু. মুবিন হক মুবিন
নাইক্ষ্যংছড়ি
মোবাইল নং ০১৬৯০১২৮৩৮৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited