dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে স্বর্ণ ব্যবসায়ী ভাইকে ছাড়িয়ে আনতে গিয়ে বড় ভাই গ্রেফতার

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ১০:১৯ পিএম, ২০২৩-০৯-০৭

ঈদগাঁওতে স্বর্ণ ব্যবসায়ী ভাইকে ছাড়িয়ে আনতে গিয়ে বড় ভাই গ্রেফতার


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও থানায় গ্রেফতারকৃত রিংকু দত্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ছাড়িয়ে আনতে গিয়ে গ্রেফতার হয়েছে টিংকু দত্ত নামের তার আপন বড় ভাই। এমনতর ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ঈদগাঁও থানায়।

তারা দু'ভাই ঈদগাঁও সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসিনা পাহাড় এলাকার বাসু দত্তের ছেলে এবং দুজনই বাজারের স্বর্ণ ব্যবসায়ী।

আটকের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার এসআই শফিকুর রহমান জানান, বিজ্ঞ আদালতের একটি মামলার ওয়ারেন্ট জারী ছিল টিংকু ও রিংকুর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের স্কুল গেইট থেকে রিংকু দত্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর খবর পেয়ে তার ভাই টিংকু দত্ত থানায় ছোট ভাইকে ছাড়িয়ে আনতে তদবির করতে আসে । বিষয়টি মামলার বাদীর নজরে আসলে পুলিশকে জানানো হয়, সাথে সাথে একই মামলার ওয়ারেন্টভুক্ত ২নং আসামী টিংকু দত্তকে গ্রেফতার করে থানা পুলিশ। তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।


মামলার এজাহার সূূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট -কমেন্ট করা নিয়ে গত ৩০ মার্চ ঈদগাঁও বাজারের স্বর্ণ ব্যবসায়ী রিংকু এবং কারিগর অপু ধরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিংকু দত্ত ও টিংকু দত্তসহ আরো কয়েকজন অপু ধরের কারখানায় গিয়ে উপর্যপুরী হামলা ও ভাংচুর চালায়। ঘটনাটি সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করেন ব্যবসায়ীরা, তাতে কোনো কর্ণপাত করেনি আসামিরা।

পরে একই এলাকার মৃত ধন ধরের ছেলে স্বর্ণ কারিগর অপু ধর বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (ঈদগাঁও) তে সি-আর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য প্রেরন করেন ঈদগাঁও স্বর্ণ শিল্প কারিগরি সমিতি বরাবর। 

সংগঠনটির সাধারণ সম্পাদক রুবেল কান্তি দে তদন্ত প্রতিবেদন জমা দেন আদালতে। প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওয়ারেন্ট মূূূূলে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় থানা পুলিশ।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর