dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপের প্রাণকেন্দ্রে উদ্বোধনের অপেক্ষায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান    |    ০৪:৪০ পিএম, ২০২০-০৭-৩০

সন্দ্বীপের প্রাণকেন্দ্রে উদ্বোধনের অপেক্ষায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের
জন্য সন্দ্বীপ উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে
২ কোটি ৪৪ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে 
মুক্তিযোদ্ধা কমপ্লক্স ভবন নির্মান কাজ প্রায়
শেষ পর্যায়ে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রি জননেত্রী
শেখ হাসিনার আমলে তার প্রতিনিধি হিসেবে সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় 
সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপে ধারাবাহিক উন্নয়নের যে সুচনা 
শুরু করেছেন তার অন্যতম নিদর্শন হলো
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি' র
অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাদিম
এন্টার প্রাইজ প্রায় দেড়/দু' বছর  ধরে ৪ তলা বিশিষ্ট এ সুদৃশ্য ভবনে এর নির্মান কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে, যে ভবনের প্রবেশ মুখেই রয়েছে বঙ্গবন্ধুর মুখায়বের ম্যুরাল। জানা গেছে এ ভবনের
নিচ তলা ও দ্বিতীয় তলায় শপিং মল থাকবে। তৃতীয় তলায় অফিস কক্ষ আর 
চতুর্থ তলায় মসজিদ থাকছে।

এ ব্যাপারে কথা হয়, সন্দ্বীপের সাংসদ
মাহফুজুর রহমান মিতা' র সাথে। তিনি
এ প্রতিবেদক কে বলেন- ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মানাধীন এ ভবনটির কাজ
শেষ করে সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দিলেই
সন্দ্বীপে নব নির্মিত এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
ভবনটির উদ্বোধনের দিন ক্ষণ ঠিক করা হবে।

উল্লেখ্য,সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবিএম ছিদ্দিকুর রহমান জানান- সন্দ্বীপের মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবী  ছিলো
সন্দ্বীপে মুক্তিযোদ্ধাদের একটি নিজস্ব ভবন নির্মানের। এ জন্যে সরকারী বরাদ্ধও
ছিলো, কিন্তু স্থান জটিলতায় এতদিন তা
ঝুলে ছিলো। অবশেষে সন্দ্বীপের প্রশাসন
তা বাস্তবায়ন করতে পেরেছে,এ জন্যে তিনি প্রধানমন্ত্রি শেখ হাসিনা, সন্দ্বীপের এমপি,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর