শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৫৮ পিএম, ২০২২-১২-১৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছত্রাজিতপুর বড় মসজিদ মহল্লার আব্দুল হাকিমের ছেলে আসমাউল (২১) ও শ্যামপুর ইউনিয়নের হাদিনগরের গ্রামের আমানুল্লাহ মাষ্টারের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
জানা গেছে, ভোরে ছত্রাজিতপুর বাজারে একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে শহিদুল জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর দিকে সন্ধ্যায় মহদিপুরে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমাউলের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত শহিদুলের পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সন্ধ্যায় আসমাউল নামের আরেকজন নিহত হন। যথাযথ আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক মোটরসাইকেল আরোহীকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited