dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


রাস্তা নাই, ঘাট নাই, নামেই পৌরসভা

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৫ পিএম, ২০২০-০৮-২৬

রাস্তা নাই, ঘাট নাই, নামেই পৌরসভা

কাউছার মাহমুদ দিদার, সন্দ্বীপঃ-

১৯৯৯ সালের ২৮ শে ফেব্রুয়ারি  প্রায় ৩০.০৩ বর্গ কিলোমিটার  আয়তন নিয়ে গঠিত হয়  সন্দ্বীপ পৌরসভা। মোট জনসংখ্যা ৬০৬২১ জন, পুুরুষ ভোটার  ৩১৩৬৬ জন,মহিলা ভোটার ২৯২৫৫ জন।
পৌরসভার রাস্তার সংখ্যা ১১০ টি, যারমোট  দৈর্ঘ্য ২১০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা রাস্তা ১৬৩ কিলোমিটার, পাকা রাস্তা রয়েছে ৪৭ কিলোমিটার এবং বেঁড়িবাধ ৩ কিলোমিটার। এ ছিলো গত ৫ বছর আগের তথ্য।  কিন্তু    বর্তমানে  কাঁচা ও পাকা রাস্তার  অবস্হা  এতটা নাজুক যা বিবেকবান মানুষ সরজমিনে দেখলে লজ্জিত এবং দুঃখিত হওয়া ছাড়া উপায় থাকে না। এউ রাস্তায় প্রতিনিয়ত জন দূভোর্গ পোহাতে হয় পৌর বাসিন্দাদের। মনে হয় এক কানার পৌরসভা এটি! কেউ দেখেও না দেখার ভান করে চুপ থাকে! প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরলে দেখা যায়- লোকজনের যাতায়াতের করুণ দৃশ্য। বর্ষার মৌসুমে  ও ব্যাপক আকারে দূভোর্গে পড়েন এখানকার জনসাধারণ। নেই কোন খাল খনন, সময় মতো খাল খনন না করায় ও খালে কিছু অসাধু লোকজন যত্রতত্রে বাঁধ দিয়ে মাছ আহরণের সুযোগে উপকুলের রাস্তা*ঘাট ফসলি জমির কৃষকের ব্যাপক ক্ষতি করেছে।
পৌরসভা ৫ নং ওয়ার্ডে সপ্তাহের পর সপ্তাহ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করতে হয় এ অঞ্চলের বাসিন্দাদের। কাঁচা রাস্তা গুলো এতটা খানাখন্দে ভরা পায়ে কাঁদা মাড়িয়েও যাওয়া কঠিন।
তাছাড়া  পাকা রাস্তাগুলোর  মাঝখানে মাঝখানে ইটের কনক্রিট ওঠে  গর্ত, কোথাও পাশ ভেঙ্গে রড উঠে  রাতের বেলায় যাতায়াতের এক মরণ ফাঁদের  সৃষ্টি হয়েছে। পৌরসভা ৪ নং ওয়ার্ড পৌর মার্কেট হতে ৯ নং  ওয়ার্ড কেন্জাতলী পর্যন্ত চিত্রে দেখা যায় রাস্তাটি নাজুক অবস্হা। 

গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দিয়ে দিনের পর দিন  যান চলাচল বন্ধ থাকে। কিছু এলাকাতে দেখা মেলে সড়কের মাঝখানে পুরনো কালভার্ট ভেঙ্গে  চলাচলপথ বন্ধ। ছবি তুলতে গেলে এক ভূক্তভোগী জানান "ছবি তুলে লাভ কি?  এ পর্যন্ত কত জন ছবি নিল কিন্তু কাজের কাজ ত হয় না। রাস্তা নাই, ঘাট নাই, নাম দিয়েছে পৌরসভা।" কথাগুলো ক্ষোভের সাথে বললেন  স্থানীয় একজন পৌরবাসী।
জানাগেছে নিয়মিত পৌরকর পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা হতেও বঞ্চিত পৌরবাসিন্দারা।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর