শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:১২ পিএম, ২০২০-০৭-২৫
চট্টগ্রামের চাক্তাই এলাকায় অনুমোদনহীন একটি কারখানায় প্রায় ৩০ ব্রান্ডের মৎস্য খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেনে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘কারখানার নাম সিএফসি ফিস ফুড হলেও কারখানার মালিক ৩০টি কোম্পানির নামে মৎস্য খাদ্য বাজারজাত করে আসছিল। এর মধ্যে রয়েছে-
নাহার এগ্রো,
নারিশ ফিশ,
কোয়ালিটি ফিড,
ক্যপ্সি বাংলা,
মেগা ফিড,
আর আর ফিড,
মিট ক্যাটল ফিড,
ফ্রেশ ফিডসহ নাম সর্বস্ব ৩০টির বেশি কোম্পানি। এসব বস্তায় তারা পণ্য সরবরাহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।’
ওমর ফারুক বলেন, ‘সিএফসি ফুড মৎস্য খাদ্য উৎপাদন করতে মৎস্য অধিদপ্তর থেকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি। এছাড়াও মৎস্য খাদ্যের মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের প্রয়োজন হলেও কারখানায় তার প্রমাণ পাওয়া যায়নি। অনুমোদন ছাড়া বিক্রি, লেভেলিং এবং মজুদ নিষিদ্ধ হওয়ায় কারখানা সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited