dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


কেমন হয় পুলিশের ঈদ আনন্দ!

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৮:২৭ এএম, ২০২০-০৮-০২

কেমন হয় পুলিশের ঈদ আনন্দ!

পুলিশের ছুটি আছে!
এক বছরে মাত্র ২০ দিন নৈমিত্তিক ছুটি পায় পুলিশ। কিন্তু এই ২০ দিন ছুটি ভোগ করার সৌভাগ্য দুই লাখ পুলিশ সদস্যের কখনও হয় না। ছুটি পাওয়া যায় বছরে ১০ থেকে ১৫ দিন। বাকি ছুটির দিনগুলো ঠিকঠাক পালনই করা যায় না।

এবারের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় কোনো পুলিশ ছুটি পায়নি। বুকের ভেতরটা ছটফট করলেও যেতে পারেনি আপন রক্তের টানে। ঈদের নামাজ শেষ করেই একবুক কষ্ট নিয়ে সবাই বেরিয়ে পড়েছে ডিউটিতে। মাঝে মাঝে মনে হয় পুলিশ যেভাবে ডিউটি করে তাতে তারা বাঁচে কীভাবে?

একটি উত্তর মেলে। উত্তরটি হলো পুলিশের সহায় আল্লাহ! আল্লাহ ছাড়া পুলিশকে রক্ষা করার কেউ নাই। ক্লান্ত আর ঘর্মাক্ত শরীর নিয়ে পুলিশ ডিউটি থেকে ফিরবে রাত ৮টায়। ততক্ষণে কোরবানির মাংস সাধারণ  মানুষের পেটে হজম হয়ে যাবে। আর পুলিশের তখন বারবার মনে পড়বে মায়ের মুখ, বাবার মুখ আর পরিবারের প্রিয়জনদের মুখ। সারাদিন মিথ্যা বলবে- এইতো পেটভরে মাংস খেলাম। আজকের কোরবানির মাংস দারুণ স্বাদ! তোমরা খেয়েছো? তাড়াতাড়ি খেয়ে নাও। পরিবারের লোকজন শুনে খুশি হবে। পুলিশ তৃপ্তির ঢেকুর গিলে দীর্ঘশ্বাস ফেলবে আর দু-চোখের জল মুছবে।

নীলাভ মোটা পোশাকের আড়ালেও রয়েছে একটি রক্তমাংসে গড়া দেহ। সেখানে সাধারণ মানুষের মতোই রক্তের ধারা প্রবাহিত হয়। সে রক্তেও আবেগ আছে, ভালোবাসা আছে, আছে সীমাহীন দায়িত্ব পালনের অঙ্গীকার। আড়ালের কান্না আড়ালেই থেকে যায় আজীবন। জীবনের সোনালী দিনগুলো এভাবেই চলে যায়। পুলিশ ভুলে যায় প্রিয়জনের জন্মদিন। একগুচ্ছ মান-অভিমান সয়ে প্রতিশ্রুতি দেয় সামনের জন্মদিনে তোমাকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে আকাশ-বাতাস ছন্দময় করে তুলব। কিন্তু পুলিশ ভুলে যায়।

অভিমানী মেয়েটিও ততদিনে বুঝে যায় এটাই পুলিশের জীবন। পুলিশের শরীরের ঘামের মূল্য দেয়ার সামর্থ্য কারও নেই। বাংলাদেশ পুলিশ এখন যে অবিচল আস্থার ওপর দাঁড়িয়ে আছে, এভাবে দাঁড়িয়ে থাকলে অনন্তকালে পুলিশের চেয়ে কেউ এগিয়ে থাকবে না। অনেক দুঃখ-কষ্ট আড়াল করে পুলিশ খুশি রাখে পরিবারকে, খুশি রাখে ডিপার্টমেন্ট।

ঈদ উদযাপন করো প্রিয় দেশ
বাংলাদেশ পুলিশ আছে তোমার নিরাপত্তায়।
ঈদ মোবারক ৷

লেখক : সাব ইন্সপেক্টর (এসআই), বাংলাদেশ পুলিশ।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর