শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৮ পিএম, ২০২১-১১-০৩
আহসান উল্যাহ সজিব, কাতারঃ
২৯শে অক্টোবর শুক্রবার রাতে কাতারের দোহায় নাজমা সুন্দরবন রেষ্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানার সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) পালন করা হয়। এতে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক তারভীর আহম্মেদ।
প্রধান অতিথি ছিলেন আল-মাস্টার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান। প্রধান বক্তা হিসেবে ছিলেন সিরাতুল মোস্তাকিন, ফাউন্ডেশনের ধর্মীয় সম্পাদক আরিফুল ইসলাম কাদেরী।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম আরাফান, কাতার প্রবাসী সুন্নী পরিষদ কাতারের আহবায়ক সৈয়দ মুহাম্মদ আজম, ধলই প্রবাসি পরিষদ কাতার শাখার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ, এমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক সেকান্দর মিয়া, ফারুকে আজম, জসিম উদ্দিন, রবিউল হোসেন, মাছুম, নাছির, শহিদুল্লাহ সহ আরো অনেকে।
এই সময় বক্তারা বলেন, এই প্রথম বিশ্বজুড়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী পালিত হচ্ছে। ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী । প্রায় ১৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)।
সারা বিশ্বের জন্য রহমত হিসেবে তিনি এসেছিলেন আমাদেরকে জীবনের সঠিক নির্দেশনা দিতে। দিয়ে গেছেন চিরমুক্তির সংবিধান ও তার ব্যাখ্যাগ্রন্থ। যা সঠিকভাবে পালনের মাধ্যমে মানুষের অন্তরে ঘুমিয়ে থাকা মনুষ্যত্বকে সত্যিকারভাবে জাগ্রত করে দুনিয়া ও আখিরাতের শান্তি লাভ করা সম্ভব।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited