শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:০৬ পিএম, ২০২৩-০৯-০৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল নামে এক অটো চালক নিহত ও সেলিম নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টি হচ্ছিল। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত অটোচালক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নরেন্দ্রপুর হরিশপুরের এরফান আলী ওরফে ববি মওলানার ছেলে রবিউল ইসলাম (২৭)। আহত যুবক একই এলাকার বাবর আলীর ছেলে সেলিম (১৯)।
আটক ট্রাক চালক হচ্ছে, রাজশাহী জেলার চারঘাট হলদেগাছী গ্রামের মৃত ফজলি বেগম ও মৃত আজিম উদ্দিনের ছেলে গাফফার আলী (৫৫)
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দ্রুতগামী একটি ট্রাক (যার নং বগুড়া-ট ১১-০৫১৫) বিশ্বরোড মোড়ের দিকে যাবার সময় পেছন থেকে একটি অটোকে ধাক্কা দিলে অটো থেকে চালক সড়কে ছিটকে পড়ে। এ সময় নিহত রবিউল এর মাথার উপর দিয়ে চাকা চলে যায়। বেরিয়ে পড়ে মাথার মগজ। অপরজন আহত হয়। তাকে ২৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় নিহত রবিউল এর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited