শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৪ এএম, ২০২৩-০২-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে গোলাম মোর্শেদ মিলন (৪৫) নামে ছোট ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শিয়ালা গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
স্থানীয় বাসিন্দা বেলাল বলেন, বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে ছোট ভাই মিলনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মিলনের গলা কেটে হত্যা করেন ইলিয়াস। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। হত্যাকারী বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited