শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩৫ এএম, ২০২৩-১২-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বোয়ালিয়া থানায় ৬টি মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী তন্ময়কে ১টি বিদেশী পিস্তল এবং ১টি ম্যাগাজিনসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, রাজশাহীর বোয়ালিয়া থানার দড়িখরবোনার মৃত সোমা খাতুন ও মৃত সাহাবুলের ছেলে সামিউল আলম তন্ময় (২২)।
র্যাব জানায়, রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকার অবস্থান করছে মর্মে খবর পায় র্যাব। এরই প্রেক্ষিতে ঐ এলাকায় নজরদারি বৃদ্ধি করে র্যাব।
এ সময় কানসাট ঢাকা বাসস্ট্যান্ডে ১৮ ডিসেম্বর রাত ১০ টার দিকে তন্ময়কে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। তল্লাশীর সময় কোমর থেকে পিস্তল ও ম্যাগাজিন জব্দ করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র সংগ্রহ করে রাজশাহীতে সরবরাহ করার জন্য পরিকল্পনা করছিল। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য র্যাব এর গোয়েন্দা দলের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited