শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:৩৯ পিএম, ২০২৩-০৩-২৬
১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হওয়ায় লায়ন কোহিনুর কামাল এমজেএফ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ। দিনব্যাপী ২৬তম বার্ষিক জেলা কনভেনশন, মাননীয় লায়ন্স জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এর সভাপতিত্বে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। উক্ত সম্মেলনে ২০২৩-২০২৪ সেবা বর্ষের নেতা নির্বাচনী অনুষ্ঠানে লায়ন কোহিনুর কামাল এমজেএফ কে জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে লায়নরা নির্বাচিত করেন। তিনি বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তা, যিনি কৃষি ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছেন। ২০০৫ সালে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরষ্কার, ২০০৭ সালে অনন্যা পুরষ্কার, ২০১১ সালে পরিবেশ পদক, উন্নত পদ্ধতির মংস্য চাষে উদ্বুদ্ধ করে পাঁচহাজার মৎসচাষীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০১১ সালে জাতীয় মৎস পদক, বান্দরবানসহ পার্বত্য জেলায় পরিতক্ত, অব্যবহৃত ভূমিতে রাবার, আম, ড্রাগণফ্রুট-সহ আরও অন্যান্য ফল-চাষে কৃষকদের সম্পৃক্ত করে ভূমির পর্যাপ্ত ব্যবহারে উদ্বুদ্ধ করে ফল উৎপাদনে স্বনির্ভরতা নিশ্চিত করতে সহায়তা করায় ২০১৪ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার, ২০২০ সালে স্ট্যান্ডার্ড চার্টাড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড (জুডি স্পেশাল) পুরষ্কার এবং Who’s Who বাংলাদেশ কর্তৃক কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য অসামান্য অবদান রাখায় অনন্য সম্মাননা পুরষ্কার ২০২২ পদকে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে নিরবে করে যাচ্ছেন, যেমন- প্রতিষ্ঠাতা সভাপতি- শেয়ার এন্ড কেয়ার (ওয়ার্ক ফর থার্ড জেন্ডার), সভাপতি (২০১৫-১৬) – ইনার হুইল অব চট্টগ্রাম, জেনারেল বোর্ড মেম্বার- দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজ, ডাইরেক্টর- উইমেন চেম্বার অব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজ, বোর্ড মেম্বার- অটিস্টিক চিলড্রেনস ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, কালচারাল সেকরেটারী – এ.ও.টি.এস (জাপান) (২০২২-এ পর্যন্ত), সহ-সভাপতি- ও আর নিজাম রোড় আবাসিক এলাকা কল্যাণ সমিতি, সদস্য- চট্টগ্রাম ক্লাব লিমিটেড এবং আজীবন সদস্য হিসেবে- চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন, জামিয়াতুল ফালাহ মুসল্লি পরিষদ এবং আনঞ্জুমান মুফিদুল ইসলাম।
লায়ন কোহিনূর কামাল লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর ২০২৩-২০২৪ সেবাবর্ষের ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে জেলার সকল লায়ন নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দৈনিক অনুসন্ধান পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন লায়ন কোহিনূর কামাল এমজেএফ।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited