dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ভুয়া সাংবাদিক আহমদ কবিরকে আটক করে বায়েজিদ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী

চট্টগ্রাম ব্যুরো প্রধান    |    ০৬:৩৪ এএম, ২০২১-০৩-২৮

ভুয়া সাংবাদিক আহমদ কবিরকে আটক করে বায়েজিদ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী

মিথ্যা পরিচয় দিয়ে চট্টগ্রাম সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টাকালে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে কর্তব্যরত সেনা সদস্যরা। শুক্রবার (২৬ মার্চ) রাত দশটার দিকে আহমেদ কবির নামের এ প্রতারককে আটক করে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়। 

এই সময় তার গাড়িতে একটি টেলিভিশনের লগো দেখে সন্দেহ জাগে গেইটে কর্মরত কর্মকর্তার মনে। সিকিউরিটি কর্মকর্তারা তাকে আটকালে সে নিজেকে সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। 

চট্টগ্রাম সেনানিবাসের সেনা কর্মকর্তা 
মেজর সাইদ জানান, সেনানিবাসের গেইটে দায়িত্ব পালনরত কর্মকর্তারা তার পরিচয় জিজ্ঞেস করলে আহমদ কবির শুরুতে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দেয়। পরে সে নিজেকে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দিলে, সন্দেহ হয়। 

মেজর সাইদ মুঠোফোনে চট্টগ্রামের কয়েকজন সাংবাদিকের কাছে কবির সম্পর্কে জানতে চাইলে তারাও এশিয়ান টেলিভিশনে এই নামে কোন সাংবাদিক কর্মরত নয় বলে জানান। পরে বায়েজিদ থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়ে তাকে সোপর্দ করা হয়। 

জানা গেছে,  আহমেদ কবির মুলত এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বলে পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে৷ তার বাড়ি বাঁশখালী উপজেলায়। নগরী সুগন্দা আবাসিক এলাকার একটি ভবনে অফিস করে আহমদ কবির। কখনো নিজেকে উচ্চ পদস্থ কর্মকর্তা, কখনো টিভি সাংবাদিক হিসেবে পরিচয় দেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ কার্যালয়, নগরীর বিভিন্ন থানায় তার অবাধ যাতায়াত রয়েছে। 

 এর আগে ২০১৫ সালে নগরীর কোতোয়ালী থানায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনা করার অভিযোগে গ্রেফতার হয়েছিল আহমদ কবির। 
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী  জানান কয়েকমাস আগে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান পরিচয় দিয়ে তার সাথে দেখা করতে যায় আহমেদ কবির। পরে টেলিভিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তিনি জানতে পারেন এই নামে এশিয়ান টেলিভিশনে কেউ কর্মরত নেই। 
জানতে চাইলে এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক পলাশ জানান,  ' আহমদ কবির নামের কোন সাংবাদিক চট্টগ্রামে কর্মরত নেই। কখনো ছিল না। '
শনিবার রাতে বায়েজিদ থানায় তাকে আটক করে নিয়ে আসলে সেখানে ভীড় জমান চট্টগ্রামের বেশ কয়েকজন সংবাদকর্মি। তারা জানান, আটককৃত প্রতারকের ছবি তুলতে চাইলে থানায় কর্তব্যরত ডিউটি অফিসার বাধা দেন। এসময় থানায় উপস্থিত  না থাকার কারনে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি তদন্ত কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি সংবাদকর্মীদের। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে তদবির নিয়ে যান আহমদ কবির। পরে কবিরের পরিচয় জানতে পেরে তাকে তিরস্কারও করেছিলেন এই কর্মকর্তা।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর