শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৫:১৬ পিএম, ২০২০-০৬-২৪
পর্যটন কেন্দ্র কক্সবাজারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে । দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সায়ীদ আলমগীরকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রীয় কমিটি। কমিটিতে বিএমএসএফ'র স্থানীয় সভাপতি মিজানুর রশীদ মিজানকে সহ-সভাপতি রাখা হয়েছে।
আগামি এক সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।নবগঠিত কমিটির সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, আজ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন । আমাদের সকলের নির্যাতিত ওই সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত। তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ( বিএমএসএফ ) কেন্দ্রীয় কমিটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, পর্যটন কেন্দ্র কক্সবাজারের এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ'র পাশে থেকে কাজ করবে।কমিটিগুলো সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার কারন উদঘাটনেও ভুমিকা করবে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ'র পক্ষ থেকে আশা করা হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানানো হয়।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited