শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:২৩ পিএম, ২০২৩-০৮-১৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান সরকার (ক্রাইম এন্ড অপস্) ও ডিবি পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদারের সার্বিক তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের এসআই (নি:) মোঃ মাহফুজুর রহমান ও এসআই (নি:) রিপন কুমার মন্ডলের নেতৃত্বে পৃথক অভিযানে ৩ শত গ্রাম হেরোইন সহ ০৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১ম অভিযানে গ্রেফতারকৃত আসামি পাবনা জেলার ঈশ্বরদী থানার চর আলহাজ মোড় (জফির উদ্দিন পাড়া) এলাকার মোঃ তাসের শেখ এর ছেলে মোঃ আকাশ (১৯)। শুক্রবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে সদর মডেল থানার স্বরূপনগর গ্রামস্থ বিশ্বরোড মোড়ে মহানন্দা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করা হয়।
অপরদিকে ২য় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছী থানার চাকরাইল এলাকার সারফুজ্জামান মন্টুর ছেলে মুকুল হোসেন (৩৮) ও একই জেলার মহাদেবপুর থানার চান্দনাইশ ইউনিয়নের কাঞ্চন এলাকার মৃত লিয়াকত আলী দেওয়ান এর ছেলে আহসান হাবিব পল্লব (৩২)।
উল্লেখ্য, একইদিন শুক্রবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ধানসুরা বাজারে ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই রিপন কুমার মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় অপরাধ দমনে পুলিশ ও ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited