শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:১৬ পিএম, ২০২৪-১২-০৩
সরকারের নির্দেশে ৯ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর।
বাংলাদেশ সরকার একযোগে ৯ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রবিবার (১ ডিসেম্বর) পৃথক ৯টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
১.বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম
২.সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন
৩.এসএএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন
৪.র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান
৫.এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান
৬.র্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভুয়া
৭.র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন
৮.এপিবিএনের সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক
৯. শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাদের অবসর সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে কার্যকর করা হয়েছে। তবে তারা নিয়ম অনুযায়ী অবসরকালীন সকল সুবিধা পাবেন।
এ সিদ্ধান্তের পেছনে বিশেষ কোনো কারণ উল্লেখ না করলেও, জনস্বার্থের কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited