dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫০ পিএম, ২০২৩-১০-০২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবরস্থানের গাছ ও কাঁঠাল পাতা বিক্রি করতে বাধা দেয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিম আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা যায়, কবরস্থান কমিটির নেতারা তাকে বেধড়ক কিল-ঘুষি মারার এক পর্যায়ে তার মৃত্যু হয়।

রোববার (০১ অক্টোবর) রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও-ঘোনটোলা এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম আলী একই এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে। ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কবরস্থানের গাছ ও পাতা কেটে বিক্রি করেছিল মসজিদ কমিটি। এ কাজে বাধা দেয় কমিটির সদস্য সেলিম আলী।

এতে ক্ষুব্ধ হয়ে কবরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারধরের পর সেলিমের মৃত্যু হয়।

এ সময় সেখানে হামিদের সহযোগী নুরুল হক (৪০), মেজর আলী (৪৫) তরিকুল ইসলাম তরিক (৪২) ও আকাশকে (৪৮) অবস্থান করতে দেখা গেছে।

নিহত সেলিমের স্ত্রী অলিনুর বেগম রোববার রাতে হার্ট স্টোক করে আমার স্বামী মারা গেছে দাবী করলেও সোমবার সকালে বলেন, আমার স্বামীকে হামিদের নেতৃত্বে নুরুল, মেজর, তরিকুল আকাশ সহ আরও কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন কবরস্থানের টাকা সভাপতি হামিদ সহ কমিটির কয়েকজন সদস্য আত্মসাৎ করলে আমার স্বামী কিছুদিন থেকে প্রতিবাদ করে আসছিলো। আর সেকারণেই হামিদ তার দলবল নিয়ে হুমকি দিচ্ছিলো। এরই জেরে রোববার সন্ধ্যার সময়, গাছ কাটা ও পাতা বিক্রির প্রতিবাদ করাই কাল হলো আমার স্বামীর। হামিদ সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবে বলেও জানান এবং হামিদ সহ খুনিদের বিচার দাবী করেন নিহত সেলিমের স্ত্রী। 
তবে হামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, কবরস্থানের গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। রাতেই আমি অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর