শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩০ পিএম, ২০২৩-০৫-২৭
মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
পিবিআই বাগেরহাট জেলার আয়োজনে ও পিবিআই হেডকোয়াটার্স এর ত্বতাবধানে "Workshop on Effective Criminal case investigation focused on different practical case studies" বিষয়ক ০১ (এক) দিনের একটি কর্মশালা (ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়েছে। মোঃ আবদুর রহমান,পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট জেলার সঞ্চালনায় উক্ত ওয়ার্কশপে পিবিআই বাগেরহাট, পিবিআই খুলনা ও পিবিআই সাতক্ষীরা জেলার মোট ২৫ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।
গত ২৫শে মে রোজ বৃহস্পতিবার"সকাল ১০ টায় শুরু হয়ে কর্মশালাটি বিকেল ৫ টায় শেষ হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেন, পিবিআই বাগেরহাট জেলা। পিবিআই বাগেরহাট জেলার পুলিশ সুপার মামলা তদন্তের আইনগত বিষয়, তদন্তে টেকনোলজির ব্যবহার বিষয়ে আলোকপাত করেন। উক্ত কর্মশালায় খুলনা জেলায় ২ টি, সাতক্ষীরা জেলার ১ ও বাগেরহাট জেলার ১ চাঞ্চল্যকর মামলার তদন্ত কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে কর্মশালায় অংশগ্রহণকারী তদন্ত কর্মকর্তাদের তদন্ত মান ও সফলতা বৃদ্ধি পাবে বলে সবাই আশা করেন।
পুলিশ সুপার, পিবিআই বাগেরহাট বলেন "এটি একটি চলমান কাজ। এর মাধ্যমে অভিজ্ঞতা শেয়ারিং হয়। ফলে তদন্তের মান ও সফলতার উৎকর্ষতা বৃদ্ধি পায়। তদন্ত কর্মকর্তাদের বিকল্প চিন্তার উন্মেষ ঘটে।"
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited