dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


লামায় কৃষকের দেড় একর জমির গাছ উপড়ে ফেললো,৫ লাখ টাকার ক্ষতি

জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি লামা    |    ০৮:১৬ পিএম, ২০২১-০১-০৩

লামায় কৃষকের দেড় একর জমির গাছ উপড়ে ফেললো,৫ লাখ টাকার ক্ষতি

 

বান্দরবানের লামা উপজেলায় হযরত আলী নামের এক প্রান্তিক কৃষকের এক একর পঁচিশ শতক জমির ওপর রোপন করা তামাক, বাদাম, আলু ও শীম গাছ উপড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শীলেরতুয়া নয়া পাড়ায় শনিবার দিনগত রাতে মমতাজ হোসেনের নেতৃত্বে ১০-১২ জন এ ঘটনা ঘটায়।রবিবার বিকালে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী। অভিযোগে জানা যায়, হাজ্বী নুরুল কবিরের কাছ থেকে ২০১৯ সালের ১ জানুয়ারী ৪ লাখ টাকায় ২৯৪নং দরদরী মৌজার ৫২৪নং হোল্ডিং মূলে এক একর পঁচিশ শতক জমি স্থিতা বন্ধক নিয়ে চলতি মৌসুমে তামাক, আলু, বাদাম ও শীম চাষ করেন কৃষক হযরত আলী। জমি বন্ধক নিয়ে জমির মালিক হাজ্বী নুরুল কবির ও তার ছেলে মমতাজ হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জমি নিয়ে বিরোধের ঘটনা মিমাংশার জন্য রবিবার সামাজিকভাবে বৈঠক বসার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযুক্ত মমতাজ হোসেন বৈঠকের আগেই শনিবার দিনগত গভীর রাতে লোকজন নিয়ে কৃষক হযরত আলীর রোপিত তামাক, বাদাম, আলু ও শীম গাছ উপড়ে ফেলে।রবিবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, পুরো জমিতে রোপন করা বাদাম, তামাক, আলু ও শীম গাছের মধ্যে বেশির ভাগই উপড়ে ফেলে রেখেছে প্রতিপক্ষ। এ সময় জমি বন্ধকী দাতা হাজ্বী নুরুল কবিরের ছেলে নুরুন্নবী, স্থানীয় জমির হোসেন ও আলমগীর জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার দিনগত রাত ৮টার দিকে বৌদ্ধ ভিটা থেকে ১০-১২ জন নিয়ে হযরত আলীর গাছগুলো উপড়ে ফেলে মমতাজ হোসেন। রাতের বেলা হওয়ায় কেউ ঘটনাস্থলে যেতে সাহস পায়নি। কৃষক হযরত আলী ও তার স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, মমতাজ হোসেন ও তার লোকজন গত কয়েকদিন ধরে আমাদেরকে বন্ধকীয় জমিতে চাষ না করার জন্য নিষেধ করেন। এমনকি নিষেধ অমান্য করে জমিতে চাষ করলে মারধর সহ অপূরণীয় ক্ষতি সাধণ করবে বলেও হুমকি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় লোকজন নিয়ে আমার রোপিত গাছগুলো উপড়ে ফেলে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করেন মমতাজ হোসেন। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মমতাজ হোসেন বলেন, হযরত আলীর রোপিত তামাক, বাদাম, আলু ও শীম গাছ উপড়ে ফেলার ঘটনায় কোন ভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহের বলেন, অভিযুক্তরা পরস্পর আতীয়। তাই বিষয়টি বৈঠকের মাধ্যমে সমাধানের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বৈঠকের আগেই এমন ন্যাক্কার জনক ঘটনা কোনভাবেই কাম্য নয়।এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানায়, তামাক বাদাম আলু ও শীম গাছ উপড়ে ফেলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর