শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৭ এএম, ২০২০-০৬-১৪
ময়মনসিংহ তথা বাংলাদেশী কন্যার আমেরিকা জয়। অ্যামেরিকার মূলধারার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করে দেশটির 'অডিটর জেনারেল' পদে প্রথম বাংলাদেশি নারী'র বিজয়রেকর্ড গড়লেন ঢাকা'র 'লাক্স সুন্দরী ড. নীনা আহমদ।
ড. নীনা আহমদ জিতিয়ে দিলেন অশ্বেতাঙ্গ ও নারীমহলকেও। ২৩৩ বছরের ইতিহাসে প্রথম সম্মানিত হলো বাংলাদেশও। পেনিসেলভেনিয়ায় 'অডিটর জেনারেল' পদে তিনি পাঁচ লাখ ভোটে জিতলেন। ২৩৩ বছরের রাজ্যটিতে এই প্রথম শ্বেতাঙ্গ প্রার্থীর পরাজয়।
২ জুন ডেমোক্রেটিক প্রাইমারির এই ভোট অনুষ্ঠিত হয়। মোট পাঁচজন প্রার্থীর অংগ্র্হণের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বি সিটি কম্পট্রোলার মাইকেল ল্যাম্ব পিটাসবার্গকে প্রায় ৮০ হাজার ভোটে হারিয়ে তিনি এ বিজয় ছিনিয়ে আনেন। তাঁর প্রাপ্ত ভোট প্রায় চার লাখ পঁচাশি হাজার।
ড. নীনা পেনসেলভেনিয়ার রাজধানী ফিলাডেলফিয়ায় বসবাস করেন। ২০১৪ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারে গুরুত্বপূর্ণ পদ এশিয়া-অ্যামেরিকা বিষয়ক কমিশনের উপদেষ্টা হন। প্যাসিফিক আইল্যান্ডও এই কমিশনের আওতায় ছিলো ২০১৫-তে তিনি ফিলাডেলফিয়া সিটি'র ডেপুটি মেয়র হন । ২০১৮-তে তিনি ডেপুটি মেয়র পদে পদত্যাগ করে রাজ্যের লে. গভর্ণর পদে প্রার্থী হন। এরপর ২০২০-এর নির্বাচনে এসে তিনি অসামান্য সাফল্য দেখালেন।
পর্যবেক্ষকদের মতে, তিনি কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাপরবর্তী আন্দোলনকে কাজে লাগিয়ে নারী ও অশ্বেতাঙ্গদের প্রতিনিধিরূপেও তাঁর প্রথম বিজয়।
উল্লেখ্য, ময়মনসিংহের এই মেয়ে ২১ বছর বয়েসে মার্কিন প্রবাসী হন। কৃতিত্বের সাথে এসএসসি-এইচএসসি পাশ করে মেডিকেলে প্রথমবর্ষের ছাত্রীও ছিলেন। পরে মার্কিন বৃত্তি নিয়ে আমেরিকায় পাড়ি জমান। ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া'য় রসায়নে পিএইচডি করেন। এরপর জেফারসন ইউনিভার্সিটি থেকে মলিকুলার জেনেটিক্স তথা চিকিৎসাবিজ্ঞানেআফেলোশিপ করেন। রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে পেশাগত দায়িত্বেও ছিলেন। শুরুতে খন্ডকালীন 'অড জবও' করেছেন।
ড. নীনা বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহসান নসরুল্লাহকে। স্বামী ব্যবসায় মনোনিবেশ করলে তিনি চাকরি ছেড়ে মনোনিবেশ করেন মার্কিন মূলধারার রাজনীতিতে। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী মোর্চায় কাজ করেন।ব্যক্তিগতভাবে তিনি সাহিত্য-সংস্কৃতি ও সৌন্দর্যচর্চায় নিবেদিতপ্রাণ। তারুণ্যে ঢাকায় 'লাক্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে 'রানার্স-আপ' শিরোপাও অর্জন করেছিলেন। এ বিজয়ে ড. নীনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited