dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রলীগ নেতা

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫২ এএম, ২০২২-০২-১১

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রলীগ নেতা

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

ফেনসিডিল সেবনের দায়ে আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগ শাখার সভাপতি আনাস আলী। ছাত্রলীগ নেতা আনাস আলীকে ২ সহযোগী সহ, মাদক সেবনের দায়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকআলমপুর মোড় থেকে তাদেরকে আটক করা হয়। 

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের সভাপতিসহ ৩ জনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার আব্দুল হকের ছেলে ছাত্রলীগ নেতা আনাস আলী, বারোঘরিয়ার বরজাহান আলীর ছেলে নয়ন আলী, মহারাজপুরের মোংলা মন্ডলের ছেলে মোঃ ইসমাইল। 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন, মাদক বিরোধী নিয়মিত অভিযানে এসআই আসাদের নেতৃত্বে মাদক সেবনের দায়ে তাদেরকে আটক করা। এসময় তাদের কাছে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এনিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর জানান, আর কখনও মাদক সেবন করব না এমন প্রতিশ্রুতি দিয়ে তারা মুচলেকা দেয়। মুচলেকা দেয়ার কারনে তাদরকে ছেড়ে দেয়া হয়েছে।

আটককৃত আনাস আলী চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি পদে রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার। তিনি মুঠোফোনে জানান, আনাস ছাত্রলীগের সভাপতি হলেও বাকি দুইজনের সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেনসিডিলসহ আটকের বিষয়টি আমি আপনাদের নিকট শুনেছি। আমি বাইরে ছিলাম তাই বিস্তারিত জানা নেই। তবে প্রমান পেলে পরবর্তীতে আনাসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জেড এম মাসুদুর রহমান মুঠোফোনে জানান, আমি আনাসের ফেনসিডিল সহ আটকের বিষয়টি অবগত নয় কারন এখন একাডেমিক কার্যক্রম বন্ধ। তাই ছাত্রদের সাথে সেভাবে যোগাযোগ হয় না। তবে অভিযোগ সত্যি হলে বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর