শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ১০:৩৭ এএম, ২০২২-০৭-০৪
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
নিহত ফয়সাল উদ্দিন খুরুশকুল ইউনিয়নের দক্ষিন ডেইলপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
রবিবার (৩ জুলাই) রাত ৭টারদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে রাত ৭টার দিকে বাড়ি ফেরারপথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একটিদল হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় সদর মডেল থালার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited