dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বাগেরহাটে খানজাহান আলী বালিকা এতিম খানার ৪ জনের বিবাহ সম্পন্ন

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৮ পিএম, ২০২৩-০৩-০৪

বাগেরহাটে খানজাহান আলী বালিকা এতিম খানার ৪ জনের বিবাহ সম্পন্ন

 

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
 
বাগেরহাট খানজাহান আলী বালিকা এতিম খানার ৪ জন ছাত্রীর বিবাহ সম্পন্ন হয়েছে। শনিবার (৪মার্চ ) দুপুরে কাঁঠাল (দশানী) এতিমখানা ভবনে উভয়পক্ষের অভিভাবক, এতিমখানা কর্তৃপক্ষ ও বিশিষ্ট মেহমানদের উপস্থিতিতে ৪ এতিম ছাত্রীকে তাদের স্মামীর হাতে তুলে দেওয়া হয়। সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করে এতিমখানা কর্তৃপক্ষ। এর আগে ৩ মার্চ শুক্রবার দুপুরে সবার উপস্থিতিতে বিবাহ রেজিস্ট্রি করা হয়। এসময় প্রতিষ্ঠানের সভাপতি মোকলেসুর রহমান এবং সাধারণ সম্পাদক বাগেরহাট কোর্ট মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন উপস্থিত সকলকে স্বাগত জানান।  

খানজাহান আলী বালিকা এতিম খানায় এ বছর ৫৪ জন বিভিন্ন বয়সী ছাত্রী রয়েছে। তাদের শিক্ষা খাবার বাসস্থান বিনোদন চিকিৎসা সহ সবকিছু বহন করে এই এতিম খানা কর্তৃপক্ষ। পড়াশুনার পাশাপাশি এখানে তাদের সেলাই কম্পিউটার রান্নাসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এবছর দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর উভয় পক্ষের সিদ্ধান্ত মতে (১) আমেনা খাতুনকে মোহাম্মদ দুলাল হোসেনের সহিত (২) জান্নাতুল ফেরদৌসকে মোহাম্মদ সিয়াম শেখের সহিত (৩) সানজিদা খাতুনকে আব্দুল্লাহ আল মামুনের সহিত এবং (৪)রিমা খাতুনকে মোহাম্মদ রিয়াজুল ইসলামের সহিত বিবাহ দেওয়া হয়েছে। প্রকৃত অভিভাবকের ন্যায় এতিমখানার পক্ষ থেকে বর -কনে সাজে সাজানো হয়েছে তাদের এবং তুলে দেওয়া হয়েছে হেজাব, শাড়ি, হাত ঘড়ি, পাঞ্জাবি পাজামা, জুতা, ড্রেসিং টেবিল, শোকেজ, সেলাই মেশিন, ডিনারসেট , রাইস কুকার, কম্বল সহ বিভিন্ন উপহার সামগ্রী। 

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বাগেরহাট কোর্ট মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন জানান, সকলের দানে এই এতিমখানা পরিচালিত হচ্ছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। এখানে রয়েছে উন্নত খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা। একজন ভদ্র মহিলা এই ভবনটি নির্মাণ করে দিয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের আপাতত বাউন্ডারি ওয়াল নির্মানটা জরুরি হয়ে পড়েছে। গত বছরও যাক-জমকপূর্ণ ভাবে এই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীকে বিবাহ দেওয়া হয়েছিলো। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করছে।  

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী শারমিন আক্তার সোমা, এনটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম তরফদার, ধানসিঁড়ি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী রিয়াজুল ইসলাম, রেজাউল করিম পান্না, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম রুনু , হাওলাদার ইসমাইল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন , সাংবাদিক সুমন শেখ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অতিথিবৃন্দ এবং এতিমখানার ছাত্রী বৃন্দ।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর