dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৫৯ পিএম, ২০২৩-০৬-০২

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি, 

চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ" শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি:-বিচারপতি মো. নিজামুল হক নাসিম চেয়ারম্যান, ২ জুন সকাল ১০ টার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল সেমিনারের উদ্বোধন করেন।

যুবায়ের জাহাঙ্গীর সহকারী কমিশনার (ভূমি,র) সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ওয়াহিদুজ্জামান জেলা তথ্য অফিসার চাঁপাইনবাবগঞ্জ।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তারসহ নানারকম হয়রানির শিকার হয়। প্রেস কাউন্সিলের মামলা গ্রহণ বা কোন আদালতে মামলা হবে তা সুপারিশের ক্ষমতা থাকলে সাংবাদিকরা হয়রানী থেকে একটু স্বস্তিতে থাকতো । তাই এখন বলা হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হবে তা, প্রেস কাউন্সিলে হোক। তবে এতে লিগ্যাল কতোগুলো বাধা আছে। সকল অপরাধের বিচার প্রেস কাউন্সিলে হবে না। বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্রের স্বাধীনতা ও মান সংরক্ষণে একটি আলোকবর্তিকার নাম। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৪ই ফেব্রুয়ারি গেজেটের মাধ্যমে  এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। 
তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলে মামলা ও  প্রেস আপিল মামলা নিষ্পত্তিকরণে প্রেস কাউন্সিলের ভূমিকা খুবই ইতিবাচক। এ ধরণের পরিস্থিতিতে প্রেস কাউলিল আইনটি যুগোপযোগি করণের জন্য প্রেস কাউন্সিল আইন সংশোধনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় এ প্রস্তাব সক্রিয়ভাবে যাচাই-বাছাই করে আইনের সংশোধনী প্রস্তাব গৃহিত হলে আধাবিচারিক সংস্থা হিসেবে প্রেস কাউন্সিল সমাজে প্রতিষ্ঠিত হবে। এর প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। এতে জনগণের চাহিদা মোতাবেক ন্যায়বিচার নিশ্চিত হবে। 

সেমিনারে তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খাঁন। সেমিনার ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা তথ্য কর্মকর্তা মো. ওহিদুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর